সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্ত ও নথিপত্র যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
রবিবার (১০ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
আইরিন পারভীনের সই করা নির্দেশনায় বলা হয়েছে, চূড়ান্ত নিয়োগের আগে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের আওতায় আনা হবে। এ প্রক্রিয়ায় প্রার্থীদের পূর্ব কার্যকলাপ, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জমা দেওয়া সনদ ও অন্যান্য নথিপত্রের সত্যতা যাচাই করা হবে।
নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে যাচাই কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। সাধারণত পুলিশি তদন্ত ও কাগজপত্র যাচাই শেষে সব তথ্য সঠিক পাওয়া গেলে তবেই চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হয়।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। যাচাই কার্যক্রম শেষ হওয়ার পরই নির্বাচিত প্রার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের সুযোগ পাবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!