আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারার দ্বিতীয় দফার সংসারও টিকল না। পুনরায় বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন সাবিকুন নাহার সারা।
রবিবার (১০ মে) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে সাবিকুন নাহার বলেন, পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে উভয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘আমরা নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেছিলাম। দুই পরিবারও ইতিবাচক ছিল। কিন্তু নানা কারণে সেই সম্পর্ক আর টেকেনি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতে আমাদের বিচ্ছেদ হয়ে যায়।’
জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সারা। প্রথম বিচ্ছেদের পর দুই পরিবারের মধ্যস্থতায় তাদের পুনর্মিলন হয়। নতুন করে সংসার শুরু করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
এর আগে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার বিচ্ছেদ হয় এই দম্পতির। পরে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে জীবন শুরু করেন তারা। তবে দ্বিতীয় দফার সেই সংসারও শেষ পর্যন্ত ভেঙে গেল।
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি আবু ত্বহা মুহাম্মদ আদনান।
আবু ত্বহা মুহাম্মদ আদনান সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করে পরিচিতি লাভ করেন। ২০১৭ সাল থেকে অনলাইনে নিয়মিত বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!