সৌদি আরবে আরও দুজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী। মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জন হজযাত্রী মারা গেছেন।
সর্বশেষ শুক্রবার যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন। এছাড়া জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং মক্কায় শেরপুরের শ্রীবরদীর মো. আব্দুল্লাহ আল মামুন (৫৮) মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাভাবিক কারণে মারা গেছেন।
এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫০,৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৬,০২৫ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালন করবেন, যার মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত, এবং হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ৩০ মে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ৩০ জুন।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!