ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে আগুনে পুড়ে স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে হঠাৎ আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগমের বাড়িতে আগুন লাগে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করতে সক্ষম হলেও তবে নিজেরা আর বাইরে আসতে পারেননি। তারা ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। টিন ও কাঠ দিয়ে তৈরি পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ‘সালাম ও তাঁর স্ত্রী নাসিমা ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!