রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের এনএইচ ফোম ফ্যাক্টরিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরবর্তী আগুনের তীব্রতায় আশপাশের ফায়ার স্টেশন থেকে একে একে আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের বৃহত্তর ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে কাঁচপুর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ওই সময় চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছিল। একপর্যায়ে পাশে থাকা একটি পুকুর থেকে পানি নিয়ে আগুন ছড়িয়ে পড়া রোধ করার পাশাপাশি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুন লাগা কারখানাটি সেমি-পাকা ভবনে অবস্থিত। আমরা আসার পর পাশাপাশি থাকা দু’টি সেমি-পাকা ভবনে আগুন দেখতে পাই। এর মধ্যে একটি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অপরটির টিনশেড নিচে পড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। অন্যদিকে কারখানাটিতে পরিত্যক্ত ফোম দিয়ে ম্যাট্রেস তৈরি করা হতো। ফলে ফোমের কারণে আগুন দ্রুত ছড়ায়। সঠিক সময়ে আমরা পানি দিয়ে আগুনের চারদিকে ব্যারিকেড দেয়ায় আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, বৈদ্যুতিক লাইনের সমস্যা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আগুন পুরোপুরি নেভানোর পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও সূত্রপাতের বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!