পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি দুই দিনের সফরে আজ শুক্রবার ঢাকা এসে পৌঁছেছেন। নির্বাচনের পর এটি দেশটির কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তিনি শুক্রবার (৮ মে) ভোর ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফর শেষে তিনি শনিবার (৯ মে ) রাত ৮টা ১০ মিনিটে বিজি-৩৪১ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
পাকিস্তান হাইকমিশন এই সফর ঘিরে বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। জানা গেছে, মন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও সফরে আসছেন। তাদের জন্য উপহার হিসেবে দেশীয় তাঁতের শাড়ি ও পাঞ্জাবি প্রস্তুত রাখা হয়েছে।
সফরের অংশ হিসেবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মাদক চোরাচালান রোধ, সন্ত্রাস দমন, আন্তর্দেশীয় অপরাধ নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা রয়েছে।
সূত্র জানায়, শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দেশের মন্ত্রীদের মধ্যে বৈঠক ও এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হতে পারে। এরপর মধ্যাহ্নভোজ এবং পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
আলোচনায় আরও গুরুত্ব পেতে পারে সাইবার নিরাপত্তা, মানবপাচার, ভুয়া পাসপোর্ট ব্যবহার, আন্তর্জাতিক অপরাধী চক্র দমন এবং সন্ত্রাসী অর্থায়ন রোধ। বিশেষ করে দক্ষিণ এশিয়াজুড়ে বিস্তৃত মাদক রুট ও জঙ্গি নেটওয়ার্ক মোকাবিলায় যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
২০২৪ সালে মহসিন নাকভি ঢাকায় তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছিল, যেখানে ভিসা সহজীকরণ, প্রশিক্ষণ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচিত হয়।
এমআর /আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!