ত্যাগের মহিমা নিয়ে বছর ঘুরে আবারও আসছে ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি প্রায় শেষ করেছে দুই সিটি করপোরেশন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ মোট ১৬টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ১৫টি অস্থায়ী হাটের ইজারা প্রক্রিয়া চলছে। উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডারের মাধ্যমে হাট ইজারা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমরা লুকোচুরি করে কাউকে পশুর হাট দিচ্ছি না। টেন্ডার উন্মুক্তভাবে করা হয় এবং অংশগ্রহণকারীদের সামনেই খোলা হয়। আপিলের সুযোগও রাখা হয়েছে। সবাইকে অংশগ্রহণের সুযোগ দিতে তিন ধাপে টেন্ডারের ব্যবস্থা করা হয়েছে।”
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। হাটের ইজারা ও সীমানা নির্ধারণের কাজ করছে দক্ষিণ সিটি করপোরেশন।
দক্ষিণ সিটির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “ওপেন টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না। আমরা প্রতিটি হাটের সীমানা নির্ধারণ করে দিচ্ছি। এর বাইরে হাট বসালে ব্যবস্থা নেওয়া হবে।”
উত্তর সিটির ১৫টি অস্থায়ী হাটের মধ্যে ইতোমধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টির সিডিউল বিক্রি হলেও এখনো টেন্ডার জমা পড়েনি। আগামী সোমবার এ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!