দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টায় বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার (১২ মে) থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় দোকান মালিক সমিতির সভাপতি এই তথ্য জানান।
ভিডিও বার্তায় হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জ্বা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেয়া হয়েছে।
জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে একঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!