বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে।   ছবি: আরটিএনএন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং সেবা দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা নিবন্ধন, অনুমোদন ও সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও সময়োপযোগী করার কাজ চলছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় অর্থনৈতিক বাজার। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৃহৎ ভোক্তা বাজারের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বাংলাদেশে ফরাসি বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।