ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি নাগরিকদের রাশিয়ায় পাচারের অভিযোগে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। মঙ্গলবার (৫ মে) ঘোষিত এ পদক্ষেপে মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের একটি ট্রাভেল এজেন্সিও।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ নামে প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় পাঠিয়ে ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে।
তদন্তে জানা গেছে, প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের নিয়োগ দিত। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তাদের অনেককেই জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে সম্মুখসমরে অংশ নিতে বাধ্য করা হতো।
ব্রিটিশ সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির মালিকের যুক্তরাজ্যে থাকা সব ধরনের সম্পদ জব্দ করা হবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের মাধ্যমে মানুষের জীবন ঝুঁকিতে ফেলে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। যুদ্ধকে কেন্দ্র করে বিদেশি ও অভিবাসীদের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার অভিযোগ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে আলোচিত হয়ে আসছে। সর্বশেষ এই নিষেধাজ্ঞা সেই অভিযোগকে আরও জোরালো করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!