দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি পিএলসি। আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে শোধন কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানিয়েছেন, সৌদি আরব থেকে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি বড় চালান দেশে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিকেল ৫টার পর থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদন সীমিত রাখা হলেও ধীরে ধীরে তা বাড়ানো হবে।
জানা গেছে, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি বর্তমানে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজটিতে রয়েছে ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল।
ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, দেশে নতুন ক্রুড অয়েলের চালান পৌঁছেছে এবং পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় শোধন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
রিফাইনারি সূত্রে জানা যায়, বর্তমানে মজুত থাকা অপরিশোধিত তেল দিয়ে টানা ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। এ ছাড়া চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরব থেকে আগামী ১০ থেকে ১২ মে’র মধ্যে নতুন চালান লোডিং হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে, যদিও চূড়ান্ত পরিমাণ জাহাজের বহনক্ষমতার ওপর নির্ভর করবে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!