বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠক সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
বৈঠকে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে ইতালির চলমান সহযোগিতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনায় অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও আন্তঃদেশীয় চোরাচালান প্রতিরোধে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত। একই সঙ্গে নিরাপত্তা সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার আগ্রহও ব্যক্ত করেন তিনি।
এসময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে সাইবার অপরাধ ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের বিকল্প নেই। তাই সাইবার নিরাপত্তাসহ আধুনিক আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় বাংলাদেশ পুলিশের দক্ষতা বাড়াতে ইতালির কারিগরি সহায়তা ও উন্নত প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আইজিপি আরও বলেন, দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় বাড়ানো গেলে মানবপাচার, চোরাচালান এবং অন্যান্য আন্তঃদেশীয় অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে। তিনি ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষই বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতে সহযোগিতা সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।
শিমুল/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!