ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোকে কেন্দ্র করে জাল নোট কারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৬ মে) গাবতলী পশুর হাট পরিদর্শনকালে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, “জাল নোট কারবারিদের বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হন।
পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, “পুরো গাবতলী হাট এবং আশপাশের সড়ক এলাকায় পুলিশের নিবিড় কার্যক্রম পরিচালিত হবে।” হাটকেন্দ্রিক যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
ডিএমপির এই উদ্যোগে ঈদকে সামনে রেখে রাজধানীর অন্যতম বৃহৎ এই পশুর হাটে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!