ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (৬ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে আদালত আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন। পরবর্তীতে শুনানি শেষে রুল জারি করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে আপিলেও সেই সিদ্ধান্ত বহাল থাকে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি ৩০ এপ্রিল হাইকোর্টে রিট করেন।
ইসির পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন—এই কারণেই তার প্রার্থিতা বাতিল করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!