স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন, মানবিক সহায়তা এবং টেকসই প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থায়ন প্রায় ৫০ শতাংশ হ্রাস পাওয়ায় রোহিঙ্গাদের জীবনমান ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির ওপর জোর দেন মন্ত্রী।
রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমান অবস্থা নিয়ে আলোচনায় ইউএনএইচসিআর প্রতিনিধি জানান, সীমিত পরিসরে অতিরিক্ত জনসংখ্যার কারণে শরণার্থীরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভৌগোলিক বাস্তবতায় ক্যাম্পের পরিধি বাড়ানো অত্যন্ত কঠিন। তিনি সমস্যার স্থায়ী সমাধান হিসেবে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য আন্তর্জাতিক ইস্যুর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ববাসীর দৃষ্টির আড়ালে চলে না যায়। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী বিষয়ক ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান (JRP)’ উপস্থাপনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!