আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।   ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।

পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে টিকিট বিক্রির সূচি নির্ধারণ করা হয়েছে। ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

এবারের ঈদযাত্রার সব অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ থাকবে।

ছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনো অবস্থাতেই ফেরতযোগ্য (রিফান্ডযোগ্য) হবে না।