ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৫ মে) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে গেজেট প্রকাশ করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বলেন, নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং যাচাই-বাছাই শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তার নামেই গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় এনসিপির অপর প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপর গত ২১ এপ্রিল নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে বিকাল ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। তবে প্রথমে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
পরে নুসরাত তাবাসসুম আদালতের শরণাপন্ন হলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। সেই অনুযায়ী ইসি তার মনোনয়ন গ্রহণ করে বৈধ ঘোষণা করে।
এ দিকে নিজের প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন আদালতে রিট দায়ের করে এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাতের গেজেট প্রকাশ স্থগিত রাখার অনুরোধ জানায়। তবে হাইকোর্টের একটি বেঞ্চ এ বিষয়ে শুনানি করতে অপারগতা প্রকাশ করে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করে নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!