ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো নির্দেশনা আসে কিনা, তা দেখতে আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে কোনো তথ্য বা আদেশ না এলে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৪ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'মনিরা শারমিনের প্রার্থীতা নিয়ে এখন পর্যন্ত আদালতের কোনো তথ্য আমরা পাইনি। সন্ধ্যার মধ্যে কোনো তথ্য না আসলে আমরা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করবো।'
গেজেট প্রকাশের পর মনিরার বিষয়ে যদি আদালত কোনো আদেশ দেয় তাহলে ইসি কী সিদ্ধান্ত নেবে জানতে চাইলে রহমানেল মাছউদ বলেন, 'মনিরা শারমিন যদি আদালতের আদেশ আনতে পারে তাহলে আমরা সেটা আদেশ অনুযায়ী দেখব।'
জানা যায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পর ৩ বছর অতিবাহিত না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এরপরই তড়িঘড়ি করে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন।
আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করে সংস্থাটি। এরই মধ্যে প্রার্থীতা ফিরে পেতে মনিরা শারমিন আদালতে রিট করে নির্বাচন কমিশনে চিঠি দেয়- যে আদালতের শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন নুসরাত গেজেট প্রকাশ করা না হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!