রাজধানী ঢাকা-র বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১,৭২১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক বিভাগ।
সোমবার (৪ মে) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রবিবারে পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৯৩টি, লালবাগে ১৫২টি, মতিঝিলে ১৬০টি এবং ওয়ারীতে ২৮১টি মামলা করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ১৮০টি, মিরপুরে সর্বোচ্চ ৪১৬টি, উত্তরা বিভাগে ২৪১টি এবং গুলশান বিভাগে ১৯৮টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মে জড়িত মোট ৩৮২টি যানবাহন ডাম্পিং এবং ১৪৪টি রেকার করা হয়।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!