ঠাকুরগাঁও ও বগুড়ায় নতুন বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় ফ্লাইং একাডেমি তৈরি করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। তিনি জানান, আমাদের অনেক পাইলটের প্রয়োজন এই একাডেমি থেকে নতুন পাইলট তৈরি করা হবে।
সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
বেশ কিছু বিমানবন্দর চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিমানমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও, বগুড়ায় নতুন বিমানবন্দর করা হবে।
তিনি বলেন, আমরা চলতি মাসের ৭ তারিখে বগুড়ায় যাচ্ছি দেখার জন্য। বগুড়ায় এয়ারপোর্ট হবে প্লাস একটা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওখানে, যাতে আমরা পাইলট তৈরি করতে পারি। আমাদের অনেক পাইলটের প্রয়োজন যাতে গরিব মেধাবী স্টুডেন্টরা পাইলট হওয়ার ইচ্ছা থাকলে তারা সেখানে পড়াশোনা করতে পারবে।
তিনি বলেন, জেলা প্রশাসকদের সম্মেলনে মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশের পর্যটন শিল্প। দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন স্থানগুলো সংস্কার এবং নতুন পর্যটকদের আকর্ষণ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে মনপুরা এবং নেত্রকোনার মতো জায়গাগুলোতে পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এভাবে চার পাঁচটা জেলার কথা এসেছে।
মন্ত্রী আরো বলেন, পর্যটনটা যদি সুন্দর করে গড়ে তোলা হয় তবে অনেক দর্শনার্থী আসবে। দেশকেও জানবে-চিনবে। মাঠ পর্যায় থেকে প্রস্তাবগুলো এলে মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়নে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পর্যটন মন্ত্রী বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগত দর্শনার্থীরা কোনো নিরাপত্তাহীনতায় না ভোগেন।
এছাড়াও কক্সবাজারটাকে যাতে আরও ভালো রাখা যায় আরও পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা রাখা যায় বিচটা, সেদিকেও তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!