বন্ধ কারখানা চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তরে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।   ছবি: পিএমও

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বন্ধ হয়ে থাকা কারখানাগুলোর ভবিষ্যৎ নির্ধারণে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ মে মহান মে দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত বৈঠক করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।