রাজধানীর খিলগাঁও এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ছিনতাই-সন্ত্রাসী কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বেড়েছে এবং পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
স্থানীয়দের দাবি, খিলগাঁওয়ের বিভিন্ন অলিগলিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের আড্ডা, মহড়া এবং সন্দেহভাজন অস্ত্রধারী ব্যক্তিদের উপস্থিতি নিয়মিত দেখা যাচ্ছে। একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
এলাকাবাসীর আরও অভিযোগ, কিছু মাদক ও অপরাধচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে প্রভাব বিস্তার করছে এবং অভিযোগকারীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে বলে তারা দাবি করেন।
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব এ বিষয়ে বিভিন্ন সময়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও মাঠপর্যায়ে তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেন।
চলতি বছরের ১৬ এপ্রিল খিলগাঁও থানাধীন আদর্শবাগ এলাকায় এক সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ ওঠে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগীর।
এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা অভিযোগ করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্তই মাঠপর্যায়ের কার্যক্রমে প্রভাব ফেলে, যার কারণে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীর সংখ্যা বাড়ে এবং হতাহতের ঘটনাও ঘটে।
তিনি আরও দাবি করেন, মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা অনেক সময় কেবল নির্দেশ পালন করতে বাধ্য হন এবং বড় কর্মকর্তাদের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ থাকে না। তার ভাষ্য অনুযায়ী, মাদক ও সন্ত্রাস দমনের মতো বিষয়গুলোতে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার পেছনে কাঠামোগত সীমাবদ্ধতাও রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা চান সমাজে অপরাধ কমে আসুক, তরুণ প্রজন্ম সঠিক পথে ফিরে আসুক এবং অপরাধীরা শাস্তির আওতায় আসুক।
তিনি আরও উল্লেখ করেন, কিছু ক্ষেত্রে ডিবি ও র্যাবের ভূমিকা কঠোর এবং তারা অনিয়মকে প্রশ্রয় দেয় না বলে তাদের প্রতি আস্থা রয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এসব সংস্থার মাধ্যমে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তবে তিনি যে অভিযোগগুলো তুলেছেন সে বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পরে থানার খিলগাঁও থানার ওসি অপারেশন জিয়াউর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, ‘এ বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই এবং তিনি বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।’
এদিকে স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন, অন্যথায় সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!