সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলেও গেজেট প্রকাশে অনিশ্চতা তৈরি হয়েছে। কারণ হিসেবে জানা গেছে এনসিপির অপর প্রার্থী মনিরা শারমিনের আদালতে দায়ের করা রিট।
নির্বাচন কমিশন জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও আপিল-সংক্রান্ত সময়সীমা বিবেচনায় আজ নুসরাতের গেজেট প্রকাশ করা হচ্ছে না। ফলে নির্ধারিত দিনে শপথ নিতে পারছেন না তিনি। আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তার গেজেট প্রকাশ ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি।
গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে রবিবার (৩ মে) রাত ৯টার দিকে জাতীয় সংসদে ৫০ সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিচ্ছেন। তবে আজ এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিতে পারছেন না বলে জানিয়েছে কমিশন।
নুসরাতকে সংসদ সদস্য ঘোষণা করে ইসি কবে গেজেট প্রকাশ করবে এমন প্রশ্নে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'আমরা আপিল ও মনোনয়ন প্রত্যাহারের সময় রেখেছি। সেজন্য আজকে গেজেট প্রকাশ হচ্ছে না। সব ঠিক থাকলে আগামীকাল (সোমবার) হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আজকে গেজেট প্রকাশ হচ্ছে না, তিনি আর শপথও নিতে পারছেন না।'
মনিরা শারমিনের রিটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'মনিরা শারমিনের রিটের বিষয়টিও আমাদের দৃষ্টিতে রেখেছি। ফলে আগামীকালও গেজেট প্রকাশ হবে, সেটি বলা যায় না। এটি পুরোপুরি আদালতের উপর নির্ভর করছে। আদালত যদি রুল জারি করে, তখন আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমার পদ মাত্র একটি। এখন নুসরাতকে দিয়ে দিলাম। আদালত বলল, মনিরাকে রাখেন। ফলে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি কালকে গেজেট হয়ে যাবে।'
নুসরাত তাবাসসুমের বিষয়ে গেজেট প্রকাশের পর আদালত থেকে মনিরা শারমিনের বিষয়ে চিঠি দিলে কি আইন অনুযায়ী নুসরাত তাবাসসুম বাতিল হবে?
এমন প্রশ্নে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'অবশ্যই বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে মানে তখন দুজন প্রার্থী হবে। আমরা বলতে পারি দুজনের মধ্যে কোনজন। অথবা ভোটে চলে যাবে। জামায়াত জোট ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করবে।'
এদিকে মনিরা শারমিন আজ (রোববার) এক চিঠিতে হাইকোর্টে তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য করা রিটের রায় না আসা পর্যন্ত নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে মনিরা শারমিন বলেন, তার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন, যার শুনানি আগামীকাল (সোমবার)। সে পর্যন্ত ইসিকে গেজেট না প্রকাশ করার অনুরোধ জানান মনিরা।
তিনি বলেন, 'মামলা শুনানি না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া আবশ্যক। যেহেতু আমার দল আমাকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছে, সেহেতু হাইকোর্ট বিভাগের আদেশের জন্য নির্বাচন কমিশনার অপেক্ষা করা উচিত। অন্যথায় আমি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হব।'
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!