ভার্চুয়াল আদালত স্থগিত করল সুপ্রিম কোর্ট, জাতীয়, সুপ্রিম কোর্ট, ভার্চুয়াল আদালত বন্ধ, সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি প্রকাশ, বুধ ও বৃহস্পতি ভার্চুয়াল আদালত বন্ধ, ভার্চুয়াল আদালত, হাই কোর্ট, আদালত, বাংলাদেশ, আইন ব্যবস্থা, আরটিএনএন,
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।   ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার দুই দিন সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত পরিচালনা করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

রবিবার (৩ মে) প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২০ এপ্রিল বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে দুই দিন সুপ্রিম কোর্টে ভার্চুয়াল কোর্ট পরিচালনার কথা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর থেকে বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হয়ে আসছিল।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। তবে সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিতিতে আদালত পরিচালিত হবে এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি-সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা ও ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে—সংশ্লিষ্ট বেঞ্চ থেকে জানা যাবে।

এই নির্দেশনা গত ২২ এপ্রিল থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।