ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে কোনো ধরনের মেগা ডাকাতি বা দুর্নীতি না হয়—এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (৩ মে) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, অতীতে মেগা প্রকল্পের নামে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যার ফলে অনেক প্রয়োজনীয় প্রকল্পও দেশের জন্য দীর্ঘমেয়াদে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো ঠিকাদারকে ‘ক্যাপাসিটি চার্জ’ দেওয়া উচিত নয় এবং এ ধরনের চর্চা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, ঋণখেলাপি সংস্কৃতি বন্ধ এবং অর্থ পাচার রোধ এখন সময়ের দাবি।
পূর্ববর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে দেশকে একটি ‘লুটের রাজ্যে’ পরিণত করা হয়েছিল। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার হয়েছে বলেও দাবি করেন তিনি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদাহরণ তুলে ধরে সারজিস আলম বলেন, বিপুল অঙ্কের ঋণ নেওয়া হলেও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ রয়েছে। একইভাবে বিদ্যুৎ খাতে করা কিছু চুক্তির সমালোচনা করে তিনি দাবি করেন, দেশের স্বার্থের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ঋণের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সালের তুলনায় বর্তমানে দেশের ঋণ কয়েকগুণ বেড়েছে, যা পরিশোধে দীর্ঘ সময় লাগবে এবং সাধারণ মানুষের ওপর এর চাপ পড়ছে।
ব্যাংকিং খাতে অনিয়মের কথাও তুলে ধরে তিনি বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি একাধিক ব্যাংক থেকে বিপুল অর্থ লুট করেছেন।
সারজিস আলম বলেন, ‘আমরা যখন বিভক্ত হয়ে যাই, তখন দুর্নীতিবাজরা সুযোগ নেয়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সব অনিয়মের হিসাব সামনে আনতে হবে।’
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ব্যবসায়ী, সাধারণ মানুষ ও আমলাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তবে নীতিনির্ধারকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শেষে তিনি বলেন, বর্তমান সরকার যেন এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক নেতৃত্ব দেয় এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে কাজ করে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, জনগণ এখন সচেতন—যেকোনো অপচেষ্টা তারা প্রতিহত করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!