মহান মে দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে কর্মসূচিতে যোগ দিয়ে সমাবেশের আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। সকাল থেকেই নয়াপল্টনের সড়কে প্রবল বর্ষণে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মীর করতালি এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
বিএনপির কার্যালয়ের সামনে ইতোমধ্যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।
আয়োজকেরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হওয়ায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।
সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কলকারখানা থেকেও শ্রমিকেরা ঢাকায় এসেছেন। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকেরা এই সমাবেশে অংশ নিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!