আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটিই হবে তার প্রথম জনসভা। শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, সমাবেশকে ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে ব্যাপক জনসমাগম হবে। এ কারণে ঢাকা ও আশপাশের জেলার শ্রমিক দল এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
শ্রমিক দল সূত্র জানায়, সমাবেশের দিন ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। বিকল্প পথে যান চলাচল পরিচালিত হবে। তবে জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!