আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের স্মারক এই দিনটি বিশ্বের ৮০টিরও বেশি দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’, যা শ্রমিকের সুস্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং উন্নয়নের অঙ্গীকারকে তুলে ধরে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১ মে) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্যদিকে দিবসটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও রয়েছে নানা কর্মসূচি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এছাড়া সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জাতীয় ও শ্রমিক পর্যায়ের নেতারা।
বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হচ্ছে। বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরছে। শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিই এ দিনের মূল প্রতিপাদ্য হিসেবে সামনে আসে।
মে দিবসের ইতিহাসের সূচনা হয় হে মার্কেট আন্দোলন-কে কেন্দ্র করে। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে বাধ্য হওয়ার প্রতিবাদে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। ১ মে শুরু হওয়া এই আন্দোলন তীব্র আকার ধারণ করলে ৪ মে হে মার্কেট চত্বরে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটে, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
পরবর্তীতে ১৮৮৯ সালে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে দিনটি বিশ্বব্যাপী শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে, যা শ্রমজীবী মানুষের ন্যায্যতা ও মর্যাদা আদায়ের সংগ্রামের এক অনন্য নিদর্শন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!