ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার একজন সাব-ইন্সপেক্টর (এসআই) মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই পুলিশ কর্মকর্তার নাম রাকিবুল হাসান সরকার। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের ছেলে।
নিখোঁজ এই কর্মকর্তা কলাবাগান থানা পুলিশের জন্য নির্ধারিত ব্যারাকে থাকতেন বলে থানা সূত্রে জানা গেছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক আরটিএনএনকে জানান, এ ঘটনায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসআইয়ের সন্ধান পেতে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!