রাজধানীর ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির একটি টিনশেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, বেলা ১১টা ৩৮ মিনিটে খবর আসে ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকার কালি তৈরির একটি টেনশেড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ও খিলগাঁও ফায়ার স্টেশনসহ মোট আট ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কত টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!