‘আকিজ এভিয়েশন’ নামে একটি হেলিকপ্টার অপারেটর প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (২৯ এপ্রিল) প্রতিষ্ঠানটিকে এই লাইসেন্স দেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানটিকে হেলিকপ্টার অপারেশনের অনুমোদন দেওয়া হয়েছে।
বেবিচক সূত্রে জানা যায়, শেখ মহিউদ্দীন ২০২৫ সালের মার্চে হেলিকপ্টার ব্যবসার জন্য আবেদন করেন। আবেদনের সময় তিনি ‘আকিজ এভিয়েশন’ নামে একটি ট্রেড লাইসেন্স জমা দেন, যার মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
সূত্র আরও জানায়, আকিজ এভিয়েশনের ব্যবহৃত হেলিকপ্টারগুলো আগে ‘সাউথ এশিয়ান এয়ারলাইনস’ এবং পরে ‘ইমপ্রেস এভিয়েশন’ পরিচালনা করত। পরবর্তীতে নিজস্ব ব্র্যান্ডে পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি নতুন লাইসেন্সের আবেদন করে।
বর্তমানে কোম্পানির বহরে আর-৬৬ এবং বেল-৫০৫ মডেলের দুটি হেলিকপ্টার রয়েছে। এগুলো দেশের দক্ষিণাঞ্চল—বিশেষ করে যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে রোগী ও চিকিৎসক পরিবহনে ব্যবহৃত হয়েছে। এছাড়া আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসা সেবার কাজেও এসব হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল সাবেক বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের মালিকানাধীন ‘আকিজ বশির এভিয়েশন’-কেও হেলিকপ্টার সেবার লাইসেন্স দেয় বেবিচক।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!