১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ (মে দিবস) যথাযথ গুরুত্বের সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে শ্রমিকরা এখনও ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন এখনো পুরোপুরি সফল হয়নি। অনেক সময় শ্রমিকদের বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে রাজপথে নামতে হয়, এমনকি জীবনও দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে মালিক পক্ষ নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে বলেও তিনি অভিযোগ করেন।
একই সঙ্গে তিনি বলেন, কিছু ক্ষেত্রে শ্রমিকদের আন্দোলনের কারণে প্রতিষ্ঠানের ক্ষতিও হয়, যা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।
ডা. শফিকুর রহমান বলেন, মানবরচিত মতবাদ মানুষের সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দিতে ব্যর্থ হয়েছে। তিনি ইসলামী শ্রমনীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ এবং তাদের মর্যাদা রক্ষায় ধর্মীয় নির্দেশনা অনুসরণ করা জরুরি।
তিনি আরও বলেন, দেশে কল-কারখানা ও উৎপাদন খাতে মালিক-শ্রমিক দ্বন্দ্ব প্রায়ই দেখা যায়। ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের অনেক সময় ছাঁটাই, হামলা-মামলা ও দমন-পীড়নের শিকার হতে হয়। এ অবস্থার পরিবর্তন জরুরি।
বিবৃতিতে তিনি দেশের সর্বস্তরের শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণকে যথাযথ গুরুত্বসহকারে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!