বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ১৯৯ টাকা।
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো, লিটার ১৯৯ টাকা।   ছবি: সংগৃহীত

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা–সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 

বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বর্তমানে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ টাকায় এবং খোলা তেল ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। 
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে উভয় ধরনের তেলের দামই লিটারে ৪ টাকা করে বাড়ছে। একইসঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭৫ টাকা

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়ছে। এ পরিস্থিতিতে ভোক্তাদের বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও এর প্রভাব পড়বে। ভোজ্যতেলের বাজারে অনিয়ম ঠেকাতে নজরদারি জোরদার করা হবে বলেও জানান মন্ত্রী।