অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সম্ভাবনাময় রপ্তানি খাতকে তৈরি পোশাক (আরএমজি) খাতের মতো সুযোগ-সুবিধা দেওয়া হবে। বন্ড সুবিধাসহ প্রয়োজনীয় অন্যান্য প্রণোদনাও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনবিআর ও এফবিসিসিআই যৌথভাবে এ সভার আয়োজন করে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাস হয়েছে। এরই মধ্যে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো বেসরকারি খাত, তাই তাদের সমস্যার সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, তৈরি পোশাক খাত বর্তমানে ভালো করছে, তবে অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাত কেন পিছিয়ে রয়েছে, তা খতিয়ে দেখা হবে। যেসব খাতের রপ্তানি সম্ভাবনা রয়েছে, সেগুলোকে বিশেষ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বড় ব্যবসায়ীরা মূলধন সংকটে রয়েছেন। এ বিষয়টি আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ব্যবসার পরিবেশ সহজ করতে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নয়নে কাজ করা হবে।
তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনায় যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে সরকার কাজ করছে। প্রাইভেট সেক্টরের প্রবৃদ্ধিই দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেবে।
সভায় ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মতো সুযোগ-সুবিধা দিয়ে এগিয়ে নেওয়া হবে, যাতে রপ্তানি বহুমুখীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!