আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে পাঁচটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের এই ধারা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া মানুষজন। অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ সবাই দুর্ভোগে পড়েন। যারা ছাতা ছাড়া বেরিয়েছিলেন তারা আশ্রয় নিতে বাধ্য হন কাছাকাছি দোকান বা ভবনে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা থেকে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। অন্যদিকে রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে।
বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও বিস্তৃত হতে পারে। বিশেষ করে ১ মে শুক্রবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন ঢাকা ও সিলেটসহ পাঁচটি বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ৯৬ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসেও বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় এই পরিস্থিতি আরও কিছু সময় স্থায়ী হতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে। তখন তাপমাত্রা আবার বাড়তে পারে।
এদিকে টানা বৃষ্টির কারণে নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়ে জনজীবনে ভোগান্তি বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!