বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন নিয়ন্ত্রণে।
বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন নিয়ন্ত্রণে।   ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এছাড়া আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করার কাজ চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। 

 

এসএস