বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রক্রিয়া আরও শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে ১৯টি সুপারিশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দেওয়া দেশীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতিফলন ভবিষ্যৎ নির্বাচনে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছে ইইউ।
ইভার্স ইজাবস বলেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির কোনো সুনির্দিষ্ট অভিযোগ মিশনের কাছে আসেনি। পর্যবেক্ষকদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই এই মূল্যায়ন তুলে ধরা হয়েছে।
গত বছরের শেষ দিক থেকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় দায়িত্ব পালন করেন।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন নিয়ে মিশনটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল। চূড়ান্ত প্রতিবেদনে সেই মূল্যায়নের পাশাপাশি নির্বাচনী কাঠামো উন্নয়নে নতুন সুপারিশ যুক্ত করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!