সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা একটি জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানান, ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর পাড়ি দিয়েছে এবং নির্ধারিত সময়েই বন্দরে পৌঁছানোর আশা করা হচ্ছে।
তিনি বলেন, জাহাজটি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকা অতিক্রম করলেও হরমুজ প্রণালীর ঝুঁকিপূর্ণ অঞ্চল এড়িয়ে নিরাপদ পথে আরব সাগর হয়ে বর্তমানে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে।
জানা গেছে, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে রাতভর এতে অপরিশোধিত তেল বোঝাই করা হয়।
এই তেলের চালান পৌঁছালে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আবারও তাদের পরিশোধন কার্যক্রম শুরু করতে পারবে। কাঁচা তেলের সংকটের কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছিল।
তবে আরেকটি জাহাজ ‘নর্ডিকস পলাক্স’, যেটিতেও একই পরিমাণ তেল রয়েছে, সেটি হরমুজ প্রণালীর জটিল পরিস্থিতির কারণে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে আছে বলে জানা গেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের বড় একটি অংশই আমদানিনির্ভর। মোট চাহিদার প্রায় ৯২ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়, আর বাকিটা স্থানীয় উৎস থেকে সংগ্রহ করা হয়।
খাতভিত্তিক ব্যবহারে দেখা যায়, পরিবহন খাতেই সবচেয়ে বেশি জ্বালানি খরচ হয়। এরপর কৃষি, বিদ্যুৎ উৎপাদন, শিল্প এবং গৃহস্থালি খাতে পর্যায়ক্রমে জ্বালানি ব্যবহৃত হয়।
সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিপিসি প্রায় ৬৮ লাখ ৩৫ হাজার টনের বেশি জ্বালানি তেল বিক্রি করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!