গ্যাসচালিত পরিবহনে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা, বললেন সড়কমন্ত্রী,  জাতীয়, জ্বালানি, তেল, ডিজেল, গ্যাস, অকটেন, পাম্প, পেট্রোল, সড়কমন্ত্রী, শেখ বরিউল আলম,
সাংবাদিকদের সাথে কথা বলছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।   ছবি: আরটিএনএন

গ্যাসচালিত যানবাহনে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হলে তা সহ্য করা হবে না। এমনই সতর্কবার্তা দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত শুধু ডিজেলচালিত বাসের জন্যই প্রযোজ্য, গ্যাসচালিত পরিবহনের ক্ষেত্রে নয়।

মন্ত্রী বলেন, তেলের দাম বাড়ায় বাসভাড়া সমন্বয় করা হয়েছে। তবে ভবিষ্যতে জ্বালানির দাম কমে গেলে ভাড়াও স্বাভাবিকভাবেই কমে আসবে। আলাদা কোনো সিদ্ধান্তের প্রয়োজন হবে না।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, এটি কোনো আন্তর্জাতিক চাপের কারণে নয়। বরং বাস্তব পরিস্থিতি বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পাচার রোধ এবং ভর্তুকির চাপ কমানোর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এদিকে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণের কথাও বলেন মন্ত্রী। তিনি জানান, ধীরে ধীরে প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।