দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর । শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
শনিবারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ অনুভূত হতে পারে। তবে কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যা সাময়িকভাবে স্বস্তি এনে দিতে পারে।
রবিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবারে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবারে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বুধবার(২৯ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া জনসাধারণকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদে দীর্ঘ সময় অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থদের জন্য সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!