হাজারীবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার  করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।
হাজারীবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।   ছবি: আরটিএনএন

রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দিনভর পরিচালিত এই অভিযানে চিহ্নিত অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি, ছিনতাইকারী এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

এসময় তাদের হেফাজত থেকে ১৯৮ পুরিয়া গাঁজা এবং নগদ ২ হাজার ১৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।