মালয়েশিয়ার সরকারি মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি 'পেট্রোস'-এ বাংলাদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চিঠিটিকে 'সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট' বলে নিশ্চিত করেছে দেশটির সারওয়াক রাজ্য কর্তৃপক্ষ।
সারওয়াক প্রিমিয়ার বিভাগের উপমন্ত্রী (শ্রম, অভিবাসন ও প্রকল্প পর্যবেক্ষণ) গেরাওয়াত গালা এক হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমোদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপমন্ত্রী বলেন, 'জেটিকে এমন কোনো চিঠি ইস্যু করেনি। এছাড়া পেট্রোসের পক্ষ থেকেও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য কোনো আবেদন করা হয়নি। সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কোনো মহল এই ভুয়া নথিটি তৈরি করেছে।'
এই জালিয়াতির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, 'আমি জেটিকে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থার কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে। যারা এই ভুয়া চিঠি তৈরি করেছে এবং ছড়িয়েছে, তাদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।'
সামাজিক মাধ্যমে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, যা সরকারি সংস্থা এবং পেট্রোসের মতো প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য সরকারি দফতরের আনুষ্ঠানিক চ্যানেলগুলো অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!