রাজধানী ঢাকার বায়ু আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশেষ করে ফুসফুসজনিত রোগ ও অ্যাজমায় আক্রান্ত ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় নেপালের কাঠমান্ডু শীর্ষে অবস্থান করছে। এরপর রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং নবম অবস্থানে রয়েছে ঢাকা।
তথ্য অনুযায়ী, কাঠমান্ডুর দূষণ স্কোর ২৪০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দিল্লির স্কোর ১৮৬ এবং লাহোরের স্কোর ১৬৪, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে ঢাকার দূষণ স্কোর ১২২, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে।
বায়ুর মান সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের বাইরে চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!