কিৎসার অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন এবং প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ মুহাম্মদ শিবলী।।
কিৎসার অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন এবং প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ মুহাম্মদ শিবলী।।   ছবি: সংগৃহীত

শাহবাগ থানার ভেতরে ছাত্রদলের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ মুহাম্মদ শিবলী।

মধ্যরাতে ফোন করে তিনি আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন এবং প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রেস সচিব বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

এসএস