ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, শিক্ষাঙ্গণে সন্ত্রাস, অস্ত্রের ঝনঝনানি ও ভয়ভীতির রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা বেঁচে থাকতে ক্যাম্পাসে সন্ত্রাস কায়েম হতে দেব না।’
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীর তৈরি ভুয়া ফটোকার্ডের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ফটোকার্ডটি ছড়িয়ে পড়ার পর আল মাহমুদ নিজেই সেটিকে ভুয়া বলে দাবি করেন এবং নিজের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।
তিনি আরও অভিযোগ করেন, জিডি করতে যাওয়ার সময় থানার সামনে হামলার ঘটনা ঘটে। ডাকসু ও হল সংসদের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকলেও তাদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
ডাকসু ভিপি বলেন, থানার দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু থানার সামনেই হামলার ঘটনা “ইতিহাসের লজ্জাজনক অধ্যায়”। তিনি দাবি করেন, বহিরাগত সন্ত্রাসীদের এনে এই হামলা চালানো হয়েছে।
সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে সাদিক কায়েম বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিরাপত্তার জন্য থানায় গিয়ে হামলার শিকার হলে তা গণতন্ত্রের চর্চা হতে পারে না।
তিনি বলেন, ক্যাম্পাস শিক্ষার্থীদের পড়াশোনা ও গণতান্ত্রিক চর্চার জায়গা, এখানে ‘মাসল পাওয়ার’ বা সন্ত্রাসের রাজত্ব চলতে দেওয়া হবে না।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর একটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেটিকে ভুয়া দাবি করে শাহবাগ থানায় জিডি করতে গেলে ওই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!