উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।
আখতার হোসেন বলেন, উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও ভোগান্তির শিকার। বিশেষ করে যোগাযোগ অবকাঠামোর দুর্বলতার কারণে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়ছে।
তিনি বলেন, রংপুর বিভাগের মানুষকে ঢাকার সঙ্গে রেলপথে যোগাযোগ করতে অতিরিক্ত চার ঘণ্টা বেশি সময় ব্যয় করতে হয়। ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়ায় যাওয়ার কোনো রেলপথ না থাকায় যাত্রীদের ঘুরপথে যেতে বাধ্য হতে হয়।
সংসদ সদস্য আখতার বলেন, বর্তমানে বগুড়ায় যেতে নওগাঁ, নাটোর ও পাবনা ঘুরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও দুর্ভোগপূর্ণ। সিরাজগঞ্জ-বগুড়া সরাসরি রেলপথ নির্মাণ হলে যাতায়াতের সময় কমবে, যোগাযোগ সহজ হবে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে।
এ কারণে দ্রুত সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!