এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও সাফল্যের জন্য দোয়া করেন। তিনি কেন্দ্র সচিবদের সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নেতৃবৃন্দ।
পরে তিনি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য স্থাপিত ছাউনি ও সুপেয় পানির ব্যবস্থাও পরিদর্শন করেন। এ সময় অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। অভিভাবকেরাও এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!