সরকার পুলিশ বাহিনীর ১৩ জন ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
সরকার পুলিশ বাহিনীর ১৩ জন ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।   ছবি: সংগৃহীত

সরকার পুলিশ বাহিনীর ১৩ জন ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (বর্তমানে পলাতক) মুহাম্মদ আশরাফুজ্জামান, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ এম শফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ এবং এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম।

এছাড়াও অবসরে পাঠানো অন্য কর্মকর্তারা হলেন—
পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান (রাজশাহী সারদা বিপিএতে বদলির আদেশপ্রাপ্ত), এপিবিএন হেডকোয়ার্টার্সে সংযুক্ত ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম মল্লিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং পার্বত্য জেলার এপিবিএনের ডিআইজি সালমা বেগম।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর প্রদান করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।