চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা ১৫ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
বুধবার (২২ এপ্রিল) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, প্রথমদিন বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর শেষদিন ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হবে। নির্ধারিত রুটিন অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা চলবে। এছাড়া দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষায় ২৫ নম্বরের এমসিকিউ অংশের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, এমসিকিউ ও সিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী বিরতিহীনভাবে পরীক্ষা চলবে। সকাল শিফটের পরীক্ষায় সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে, ১০টায় প্রশ্নপত্র বিতরণ এবং সাড়ে ১০টায় এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এটি হবে ১০টা ২৫ মিনিটে।
একইভাবে দুপুর শিফটের পরীক্ষায় দেড়টায় উত্তরপত্র বিতরণ, ২টায় প্রশ্নপত্র বিতরণ এবং আড়াইটায় এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে সময় ২টা ২৫ মিনিট।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত ৭ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্রে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। মার্জিনে লেখা বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
প্রত্যেক পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। এছাড়া শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়েই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
পরীক্ষায় অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ। পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!