প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালন করা হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ লক্ষ্যে সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের পরিপত্রে এ দিবসটিকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) নতুন আরেকটি পরিপত্র জারি করে এ সংশোধন আনে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ক শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। এর ফলে ১১ মার্চ জারিকৃত পরিপত্রের ক শ্রেণির তালিকায় এ দিবসটি যথাস্থানে অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ১১ মার্চ সরকার জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ করে, যেখানে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অন্তর্ভুক্ত ছিল না। এছাড়া বিগত সরকারের সময়েও এ দিবসটি সরকারি স্বীকৃত তালিকায় ছিল না।
ঐতিহাসিকভাবে ৭ নভেম্বর ১৯৭৫ সালের সিপাহী-জনতার অভ্যুত্থানের স্মরণে পালন করা হয়। সে সময় কর্নেল (অব.) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত ঘটনাপ্রবাহে জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় আসেন। পরবর্তীতে তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সময়ে এ দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হতো।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!